Spring Festival Poem in Bengali(বসন্ত উৎসব)2020
বসন্ত উৎসব আমার বসন্ত হঠাৎ সেদিন এসেছিল বসন্ত ৷ ঝরো হাওয়ার সাথে বৃষ্টি অনন্ত ৷৷ অবাক চোখের দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে ৷ অনেক না বোঝা কথা মনের কোনে উকি দিয়ে ৷৷ ঝোরো বাতাস কানে কানে এসে বলে সর্বক্ষন ৷ তুমি আমার সকল কষ্টে,সকল দুঃখে আজীবন ৷৷ অবুঝ মন বোঝেনি অসময়ের ঝোরো হাওয়া ৷ সীমাহীন ভালোবাসার মিথ্যে সুখ ভেবে নেওয়া ৷৷ সবই রয়ে যায় ক্ষণকালের ত্বরে ৷ আমার এ ক্ষুদ্র হৃদয় শুধুই মরনের পরে ৷৷ তোমার যৌবন অভিলাষী মন আমাকে চেয়েছিল ৷ আমার অবচেতন মন হঠাৎ অজান্তেই ভেঙেছিল ৷৷ তুমি আমার প্রথম বসন্ত,প্রথম দক্ষিনা বাতাস ৷ শিমূল,পলাশ,কৃষ্ণচূড়ায় তোমার বাস ৷৷ কোথায় আছো ,কেমন আছো.. নিঃশব্দে লুকিয়ে তুমি ৷ ফিরে আসবে জানি আজও অপেক্ষায় আমি ৷৷ এবারেও বসন্ত তুমি এলে আম্রমুকুলে,রক্ত িম লালে শিমুলে,পলাশে ৷ কৃষ্ণচূড়ার শোভায় কোকিলের কুহু,কুহু কলরব আকাশে বাতাসে ৷৷ বসন্ত তুমি এসেছো নতুনের আনন্দের রং মাখিয়ে ৷ আবারও আমাকে সাজিয়েছি তোমার প্রেমের রং লাগিয়ে ৷৷ ...