international mother language day 2020


এক একটি অ আ ক খ বর্ণ, এক একটি বাঙালির প্রাণ।
ভালোবাসি বাংলা ভাষা, ভালোবাসি আমার প্রিয় মাতৃভূমি।
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ‌দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা...




         মাতৃভাষা 



আমার শব্দ জ্ঞানের প্রথম শব্দ 'অ'
আমার যন্ত্রণা প্রকাশের প্রথম উচ্চারণ 'আ'
আমার ভালোবাসার বহিঃপ্রকাশ 'মা',,

আমি বাঙালি
বাংলা আমার মায়ের ভাষা। 

কত যে ভাইয়ের রক্ত
কত যে লড়াই! 
আজ বিশ্ব মাঝে মিষ্টি ভাষা 
হিসেবে স্বীকৃতি
সত্যি বাংলা ভাষা নিয়ে আমরা করি বড়াই! 

মা' শব্দ টায় কত যে মমতা
মা'শব্দ টার কি অমোঘ ক্ষমতা! 
কাছে টেনে নেয়
ভালোবাসা দেয়। 

বাংলা আমার মায়ের ভাষা
বাংলায় কাঁদি, হাসি, গাই
যত অনুভব বাংলায় প্রকাশ করে যাই,,, 

সব ভাষাকেই সম্মান জানাই
তবে মাতৃভাষার চরণে মাথা নোয়াই. 
একুশ এলে মনে পড়ে ভাই
তোমাদের অবদান
একুশ কোনো তারিখ নয়
একুশে মাতৃভাষা র জন্য দিয়েছেন ভাইয়েরা নিজেদের
অমূল্য প্রান। 

                      আরতি ধর
                      ইটানগরর •অরুণাচল প্রদেশ।








বাংলা ভাষা 



বাংলা ভাষা আমার অহংকার..... আমার মায়ের দেওয়া সুমধুর বুলি ,
হৃদয়ের প্রতিটি স্পন্দনের সাথে সাথে সারা দেহ জুড়ে
আন্দোলিত হয়ে ওঠে বাংলা স্বরলিপি 
বাংলায় আছে সুখানুভূতির নির্ভেজাল আনন্দ ধ্বনি ,
বিষাদগুলোও একই ভাবে অ আ ক খ তে নিংড়ে নিতে পারি....

সারি সারি আবেগগুলোকে বাংলা ভাষার আলমারিটার শব্দ তাকে সাজিয়ে গুছিয়ে রাখি ।
বাংলার পাতায় পাতায় আঁকা আছে পিতার সম্মান, ভাইয়ের আত্ম বলিদান ,
মায়ের আদর ভরা ভালোবাসা ।

যতই শিখি বিদেশী ভাষা সবার আগে মায়ের ভাষা,
ঘুরেফিরে সেই বাংলাতেই পাই বেঁচে থাকার আশা।
নিজেকে উজার করে মেলে দিতে বাংলাই আমার শেষ ভরসা ।।

সোমা দে
 শিক্ষাগত যোগ্যতা :- রাষ্ট্র বিজ্ঞান নিয়ে এম. এ.
 নিবাস :- আলিপুরদুয়ার 
পছন্দ :- কবিতা লেখা , আবৃত্তি পরিবেশন করা , গ্রাম বাংলার পথে ঘাটে ঘুরে বেড়ানো ।




দুখিনী বর্ণমালা ও আমি



দীন দুখিনী মায়ের কোলের  স্বর্গ আরেক নাম,
সব হারোনোর ব্যথানাশি চির শান্তি ধাম ।
জাদুকাঠির স্বপ্ন ছোঁয়ায় আমার কলম হেসে
কানামাছি, চু-কিত্কিত্ খেলে ভালোবেসে ।
সত্যি কথা হয়নি বলা, ঘেমো আঁচল ঢাকা
বর্ণমালার সুধাগন্ধে আমার বেঁচে থাকা।
বুকের ওমে প্রদীপ শিখা রাখছি আজও জ্বেলে,
ঘুমের আগে মায়ের মুখে সে গান শুনব বলে---
 "আয়রে আমার নিন্দবালি, আয় আয় আয়,
আমার সোনার বাচ্চা বাপোই নিন যাবার চায়" ।


শৈলেন দাস 
                   গোপালপুর, কোচবিহার।






ভাষাঞ্জলি



কিযে মজা আছে তায়
ভাষা মোর বাংলায়

মন টানে প্রাণ টানে
গল্প ছড়া গানে 

এটা পড়ি ওটা পড়ি
পড়ে পড়ে নেশা করি

লেখা যত ভুরি ভুরি
নিমেষেই শেষ করি

গান শুনি প্রাণ খুলে 
দুঃখ সুখ যাই ভুলে

শয়নে স্বপনে ভাষা 
সেই দিয়ে কাঁদা হাসা 

কিছু আর চাইনা পেতে
ভাষাতেই তৃষ্ণা মেটে।
                       কল্যাণ গোস্বামী







মহান একুশ 



একুশ আমার মায়ের ভাষা 
নতুন দিনের নতুন আশা
পূবের সোনার আলো , 
একুশ আমার বুকের নাড়ি
মিষ্টি কথার ছন্দ ভারি 
তাই তো বাসি ভালো । 

বাংলা মায়ের স্বপ্ন আশা
প্রাণ জুড়োনো  ভালোবাসা 
আমার মাতৃভাষা, 
লড়াই করে ভুবন জিনে
রক্ত দিয়ে আনলো কিনে 
প্রাণের ভালোবাসা । 

শহীদ হলো বীর ছেলেরা 
যাঁরাই আসল নাড়িছেঁড়া 
বাংলা মায়ের সন্তান । 
বীর বাঙালী আনলো বিজয় 
একুশ হলো অমর অক্ষয়
রাখলো কীর্তি  মহান। 

একুশ আমার বুকের স্মৃতি 
মায়ের আদর স্নেহ- প্রীতি 
প্রাণ জুড়োনো আলো, 
বাংলা  আমার জীবন মরণ 
মহান একুশ শহীদ স্মরণ
বিশ্ব সেরা ভালো।


                           রীনা পণ্ডিত 






মনে রাখবেন

লেখা ছাপানোর জন্য সংগঠন কোন রকম টাকা পয়সা ধার্য করে না। সংগঠন কখনো কাউকে পার্সোনাল ফোন করে তার পারসোনাল ডিটেইলস বা অন্য কোন রকম তথ্য জানার জন্য ফোন করে না।



আপনারও যদি লেখার প্রতি ভালোবাসা ও উৎসাহিত থাকেন আর মনে করছেন আপনিও website লেখা দেবেন। তাহলে পাঠাতে পারেন আপনার কবিতা পরিচয়সহ পরিচয়সহ আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার গুলিতে-   73191 42341,9126929344,





Note-বাংলা ছাড়াও অন্যান্য ভাষাতেও কবিতা বা গল্প ছাপানো যাবে(Other languages ​​will be printed)



Declaration-The author is solely responsible for the copyright of any person.


Declaration-সংগঠনের অনুমতি ছাড়া কোন লেখা বা ছবি কপি করা যাবে না। কোন কপি প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






                                

Comments

  1. দারুণ হয়েছে ।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ আপনাকে। আপনি যদি লেখালেখির প্রতি ইন্টারেস্ট রাখেন। তাহলে আপনিও পাঠাতে পারেন আপনার লেখা ।আমরা চাপানোর চেষ্টা করব।

      Delete
  2. Replies
    1. ধন্যবাদ আপনাকে। আপনি যদি লেখালেখির প্রতি ইন্টারেস্ট রাখেন। তাহলে আপনিও পাঠাতে পারেন আপনার লেখা ।আমরা পাবলিশ করার চেষ্টা করব।

      Delete
  3. বাংলাভাষা
    দীনেশ বিশ্বাস
    তারিখ-21.02.20
    বাংলা ভাষা প্রাণের আশা
    বাংলা আমার ভালোবাসা
    বাংলাতে মন ভরি
    বাংলা ভাষায় হাটি চলি
    বাংলা ভাষায় কথা বলি
    বাংলাতে গান করি।

    বাংলা আমার মায়ের ভাষা
    তাইতো সবার জীবন খাসা
    বাংলাতে তাই মরি,
    বাংলা ভাষার দাবি নিয়ে
    রুখে দাঁড়ায় জীবন দিয়ে
    তাদের স্মরণ করি ।

    সালাম সফিক বরকত মিলে
    বুকের ভিতর বুলেট নিলে
    বাংলা ভাষার তরে
    তাদের মোরা ভালোবাসি
    সেই একুশেই বিশ্ববাসী
    ভাষা দিবস করে।

    একুশ হল বাংলা ভাষা
    একুশে তাই জীবন খাসা
    বাংলা কথাই আসি
    বাংলা আমার মনে প্রানে
    কবিতা আর ছড়া গানে
    বাংলা রাশি রাশি।

    ReplyDelete
    Replies
    1. হ্যালো স্যার আপনি যদি মনে করেন আপনার এই কবিতাটি আমাদের পেজে দিবেন। তাহলে আমরা দিতে পারি। শুধু একটা ফটো ও জায়গার নাম দিতে হবে।

      Delete
    2. আমার ফটো আপনার হোয়াটস এপে দিলাম । দীনেশ বিশ্বাস

      Delete
  4. আলিপুরদুয়ার জংশন

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Spring Festival Poem in Bengali(বসন্ত উৎসব)2020

Poems in Bengali by Alipurduar Pather Sathi